মালদার কালিয়াচক বিড়ি হাসপাতাল থেকে এস.সি এবং এস.টি বিড়ি শ্রমিকদের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তার ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হল। কিন্তু বৃহস্পতিবার হাসপাতাল কতৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে বলে দেয় আজ থেকে আরও ফর্ম দেওয়া ও নেওয়া হবে না। আর এতেই দূর-দুরান্ত থেকে এসে চরম হয়রানির মধ্যে পড়লেন শতাধিক শ্রমিক।
জানা গেছে, গত বেশ কয়েক দিন আগে থেকেই মালদার কালিয়াচক বিড়ি হাসপাতাল থেকে এস.সি এবং এস.টি বিড়ি শ্রমিকদের ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তার ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হয়েছে। শেষ দিন ধার্য করা হয়েছিলো আগামী মাসের ১৫ই ডিসেম্বর। সেই মতো আজও বিড়ি শ্রমিকরা সকাল থেকে ফর্ম তোলার জন্য লাইনে দাঁড়ায়। কিন্তু এক সময় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, আর ফর্ম দেওয়া হবে না। আর এতেই ক্ষোভে ফেটে পরেন শতাধিক মহিলা এবং পুরুষরা। বিক্ষোভে সরব হন তারা।